লেখক- আতিকুর রহমান
সেই যে কবে এসেছি এই ভবে,
আমার অপেক্ষায় দিন গুনেছে সবে।
আবার যেতে হবে, তবে জানিনা কবে!
আমার বিদায়বেলা কাঁদিবে সবে।
প্রকাশ্যে যাহাকিছু করেছি সব পড়ে রবে
গোপনে যাহা করেছি মোর সাথে যাবে।
আমাকে হারিয়ে কিছুজন কিছু শোক পাবে
হারালে কিছুদিন পর সবজন সব ভুলে যাবে।
এখন আমাকে প্রয়োজন প্রতিক্ষণ প্রতিদিন
সব প্রয়োজন হবে নিষ্প্রয়োজন কোনও একদিন।
কৃতজ্ঞতা বিধাতায়, জীবন দিয়েছেন বেশকিছু!
কৃতজ্ঞতা সুহৃদ জনে, রেখেছে স্মরণে জন্মদিন!