1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এক কেজি ফুলকপির দাম ১ টাকা! কৃষকের মাথায় হাত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

এক কেজি ফুলকপির দাম ১ টাকা! কৃষকের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

এক কেজি ফুলকপির দাম ১ টাকা! কৃষকের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক।

বগুড়ার মহাস্থান হাটে শীতকালীন সবজির পাইকারি বাজারে দর পড়ে গেছে তলানিতে। ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১ থেকে ৪ টাকায়। এমন পরিস্থিতিতে কৃষকরা দিশেহারা, কারণ উৎপাদন খরচ তোলাই এখন অসম্ভব।

 

বগুড়ার অন্যতম বড় সবজির মোকাম মহাস্থান হাটে উৎপাদন বৃদ্ধি এবং বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

শিবগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান জানান, এবার এই অঞ্চলে বেশি পরিমাণে কপির চাষ হওয়ায় সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। ফলে পাইকারি বাজারে ফুলকপির মতো সবজি মাত্র ১ থেকে ৪ টাকায় বিক্রি হচ্ছে।

 

কৃষক সৈকত মন্ডল বলেন, “হাটে কেজি প্রতি পরিবহন খরচও উঠছে না। ফুলকপির দাম ১ টাকায় নামবে, তা কল্পনাও করতে পারিনি।”

 

অন্যদিকে কৃষক আসমত আলী জানান, এক বিঘা জমিতে ফুলকপি চাষে ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

 

পাইকারি বাজারে সবজির দাম এতটাই কম যে ব্যাপারীরাও লাভ করতে পারছেন না। টাঙ্গাইল থেকে আসা ব্যবসায়ী আরিফ জামান বলেন, “আগে কেজি প্রতি ভালো লাভ থাকলেও এখন পরিবহন ও শ্রমিক খরচ বাদ দিলে প্রায় শূন্য হাতে ফিরতে হচ্ছে।”

 

মহাস্থান হাটে ফুলকপি ও মুলা ১ থেকে ৫ টাকা কেজি হলেও পাশের খুচরা বাজারে তা ১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এখানে পরিবহন বা অন্যান্য খরচ নেই।

 

জেলায় এবার ১২ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

 

কৃষকদের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)