কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১১ডিসেম্বর বুধবার দুপুরে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে উপজেলার কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক কবিতা তরুয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।