1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় দলের পাশাপাশি সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বিপিএলে তার খেলা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সাকিবের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত। আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী, সাকিব খেলবেন। তার সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি জানিয়েছেন, কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে।’

তবে সামির নিশ্চিত করতে পারেননি সাকিব বিপিএলে খেলবেন কি না। তিনি বলেন, ‘সাকিব এখনও নিশ্চিত কিছু বলেননি। পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। জাতীয় দলে ফেরার বিষয়টি যেমন অনিশ্চিত, তেমনি বিপিএলেও তার অংশগ্রহণ সম্পর্কে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি।’

সাকিব না থাকলে চিটাগং কিংসের কৌশল কী হবে, এমন প্রশ্নে সামির জানান, ‘সাকিবের মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন। একজন বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় বাঁহাতি স্পিনারদের মধ্যে থেকে কাউকে দলে নিতে পারি।’

উল্লেখ্য, সাকিবের এই অনিশ্চয়তা শুধু চিটাগং কিংস নয়, তার ভক্তদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে। সাকিব কবে এবং কীভাবে মাঠে ফিরবেন, তা এখন সময়ই বলে দেবে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)