1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
থাই চালের দাম ১ মাসের মধ্যে সর্বোচ্চ, ভারতে স্থিতিশীল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

থাই চালের দাম ১ মাসের মধ্যে সর্বোচ্চ, ভারতে স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

থাই চালের দাম ১ মাসের মধ্যে সর্বোচ্চ, ভারতে স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক।

এশিয়ার চালের বাজারে চলতি সপ্তাহে মিশ্র পরিস্থিতি দেখা গেছে। চাহিদা বাড়ায় থাইল্যান্ডের চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে অতিরিক্ত সরবরাহের কারণে ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে চলে যাওয়ার পর স্থিতিশীল হয়েছে ভারতীয় চালের দাম। খবর বিজনেস রেকর্ডার।

ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, রফতানি বাড়ায় বাজার চাঙ্গা হয়েছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ এশিয়ার অন্য দেশগুলোর আমদানিকারকদের চাহিদা বেড়েছে। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত থাই চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। দেশটির ৫ শতাংশ ভাঙা চালের দাম চলতি সপ্তাহে টনপ্রতি ৫০০ ডলারে পৌঁছেছে, যা ২৪ অক্টোবর শুরু হওয়া সপ্তাহের পর সর্বোচ্চ। গত সপ্তাহে এর দাম ছিল ৪৯০-৪৯৫ ডলার। এক ব্যবসায়ী জানান, মুদ্রার বিনিময় হার বৃদ্ধিও মূল্যের ওপর প্রভাব ফেলেছে। তবে ভারতে তুলনামূলক কম দামের কারণে বছরের শেষ দিকে থাই চাল আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে বিশ্বের শীর্ষ রফতানিকারক ভারতের ৫ শতাংশ খুদবিশিষ্ট আধা সেদ্ধ চালের দাম টনপ্রতি ৪৪০-৪৪৭ ডলারে স্থির রয়েছে, যা ২০২৩ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।

মুম্বাইভিত্তিক এক রফতানিকারক জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোয় দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতারা কেনাকাটা থেকে বিরত আছেন। তারা আশা করছেন, ভারতে সরবরাহ আরো বাড়বে। তাই কেনাকাটায় ধীরগতি অবলম্বন করছেন। রফতানি বাড়ানোর লক্ষ্যে গত মাসে ভারত আধা সেদ্ধ চালের রফতানি শুল্ক প্রত্যাহার করেছে। বাসমতি ব্যতীত অন্যান্য সাদা চালের ৪৯০ ডলার ন্যূনতম রফতানি মূল্যের বিধিনিষেধ তুলে নিয়েছে। চলতি মাসে ভারতের চাল মজুদ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ রফতানিকারক ভিয়েতনামের ৫ শতাংশ খুদবিশিষ্ট চাল গত বৃহস্পতিবার টনপ্রতি ৫২০ ডলারে বিক্রি হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫১৫-৫২০ ডলারের মধ্যে।

আন জিয়াং প্রদেশের এক ব্যবসায়ী জানান, বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম খানিকটা স্থবির। ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে ভিয়েতনাম ২ লাখ ৯৩ হাজার ৪৮৪ টন চাল রফতানি করেছে। এর মাধ্যমে বছরের ১৫ নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের মোট চাল রফতানি দাঁড়িয়েছে ৮০ লাখ ৫০ হাজার টন, যার মূল্য ৫০৫ কোটি ডলার।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)