1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View
নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে এলডিপির আওতাধীন বাজার উন্নয়ন প্রকল্পের কোটি টাকার নির্মানাধীন ভেজা মার্কেটের কাজ বন্ধ করে দিলেন ইউএনও। উপজেলা জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়িদের জন্য নির্মানাধীন সবজি বাজার মার্কেটের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে দেড় শতাধিক সবজি বিক্রেতা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেছেন, সরকারি খালের অংশ দখল করে বাজার উন্নয়ন ভেজা মার্কেট নির্মান করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে মার্কেটের কাজ বন্ধ থাকার কারনে সবজি ব্যবসায়িরা বাজারের যত্রতত্র গণটয়লেট, অস্বাস্থ্যকর পরিবেশ সহ যত্রতত্র বসে ব্যবসা পরিচালনা করছেন। এতে ব্যবসায়ীদের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার পথচারী ও ক্রেতা সাধারন।
বাজারের ব্যবসায়ী ও একাধিক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে এলডিপির বাজার উন্নয়ন প্রকল্পে পিরোজপুরে দশটি মার্কেট নির্মানের কাজ পায় মেসার্স কহিনুর এন্টার প্রাইজ। যাহার মধ্য উপজেলার স্বরূপকাঠি পৌর কাচা বাজার উন্নয়নের ভেজা মার্কেট ভবনের মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। গত ২০২৩ সালে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শ,ম রেজাউল করিম মার্কেটের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন। ভিত্তি প্রস্তর শেষে থেকে কাজ শুরু হয়। গত ৫ আগষ্টের পর ইউএনও মো. মনিরুজ্জামানের নির্দেশে বন্ধ হয়ে যায় বাজার উন্নয়নের ভেজা মার্কেটের কাজ। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মনিরুজ্জামানের বলেছেন, বাজারে একমাত্র খাল দখল করে ওই মার্কেট নির্মান হচ্ছিল। এ কারনে পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
সবজি বিক্রেতা মো: ইসহাক,সন্তোষ সাহা ও মো: নুরুল ইসলাম বলেন, পূর্বে বাজারের পুরাতন টলঘরে বসে সবজি বেচতাম। নতুন টলঘর তৈরীর জন্য সে ঘরটা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন রাস্তার পাশে,টয়লেটের পাশে বসে সবজি বিক্রি করি। এতে আমাদের ও ক্রেতাদের খুবই কষ্ট হচ্ছে। নির্মানাধীন টলঘরের কাজ ইউএনও স্যারের নির্দেশে বন্ধ রয়েছে। ঘরের কাজটা সম্পূর্ন হলে আমাদের সবার খুবই উপকার হত।
বাজার কমিটির আহবায়ক কাজী আনিসুজ্জামান বলেন, আমাদের বাজারের এলডিপির আওতাধীন পৌর বাজার উন্নয়ন ভেজা মার্কেটের কাজ বন্ধ রয়েছে। ইউএনও মহোদয় এর নির্দেশে কাজ বন্ধ থাকায় ব্যবসায়িরা রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সবজি বিক্রি করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ক্রেতা বিক্রেতারা সবাই। বাজারের নির্মানাধীন বন্ধ মার্কেটের কাজ সম্পূর্ন করার জন্য ইউএনও এবং ডিসি মহোদয় সিদ্ধান্ত নেয়া দরকার।
স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ বলেন, বাজারের নতুন টলঘর নির্মানের সময় প্রশাসন কোন বাধা দেয়নি। কাজ যখন প্রায় অর্ধেক শেষ। এই সময়ে এসে ইউএনও সাহেব, কাজ বন্ধ করে দিয়েছেন। খালের অংশ দখল করে নাকি মার্কেট উঠছে। কাজ বন্ধ থাকায় দুর্ভোগে ক্রেতা বিক্রেতা সবাই। অতি দ্রুত এর সুরহা না পেলে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, খালের কিছু অংশ দখল করে বাজার উন্নয়নের মার্কেট উঠছে। তাই পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)