1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে আলুর কেজি ৭০ টাকা/সাধারণ ক্রেতারা দিশেহারা  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে আলুর কেজি ৭০ টাকা/সাধারণ ক্রেতারা দিশেহারা 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে আলুর কেজি ৭০ টাকা, দিশেহারা সাধারণ মানুষ। ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে।
শনিবার ৯ নভেম্বর কাউখালী উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার অনেক দোকানে আলু পাওয়া যাচ্ছে না। আলুর দাম বৃদ্ধির কারণে হঠাৎ করে যেন আলো উধাও হয়ে যাচ্ছে। ফলে মধ্য ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কোন শেষ নেই। আলু এমন একটি তরকারি যাহা ধনী গরিব সকল শ্রেণীর মানুষের প্রিয় খাবার। আলু লাগেনা এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না। এই আলু এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা খেয়ে স্কুলে যায়। এখন অনেকের পক্ষে আলু কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। উপজেলার দক্ষিণ বাজারের আলুর আড়ংদার শাহিন হোসেন ও হাসান বলেন, মোকামে আলুর দাম বেশি ও আমদানি কম।বেশি দামে কিনলে আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। আমরা তো আলু উৎপাদন করি না। খুচরা ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, এক মাসের ব্যবধানে আলুর দাম কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেও আলু আমরা ৬০ টাকা দরে বিক্রি করেছি। দিনমজুর আব্দুল মোতালেব ও রিকশাচালক নাঈম হোসেন আক্ষেপ করে বলেন আমাদের মত খেটে খাওয়া মানুষের কথা কেউ চিন্তা করে না। আমাদের পক্ষে কি সম্ভব ৭০ টাকা দরে আলু কিনা? আমরা কোন দেশে বসবাস করছি। ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, আমাদের দুঃখের কথা কাকে বলবো। এখন পর্যন্ত সিন্ডিকেট কেউ ভাঙতে পারেনি। সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারচুপির কারণে আলু সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম দিন দিন বেড়েই চলেছে। অসহায় সাধারণ মানুষ। ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে ফেলেছেন আক্ষেপ করে বলেন ক্রেতা মাহফুজ হোসেন। এদিকে শীতের পরশ পরলেও সবজির বাজারে এখনো সাধারণ ক্রেতাদের নাগালে বাইরে। প্রতি কেজি সিম ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, পাতাকপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, রেহা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, দেড়শ ৬০ টাকা, করলা ৭০ টাকা, প্রতি পিস লাউ প্রকারভেদে ৬০ থেকে ১৫০ টাকা, এক আটি মাঝারি ধরনের লাউ শাক ও লাল শাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। আলু সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।বেশি দামে বিক্রি করার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)