1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View
 কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি গ্রামের  ৭৮ টি পরিবারের মধ্যে ফলদ,ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা,সবজির বীজ,জৈব ও রাসায়নিক সার,নেট ও ঝাঝড়ি বিতরণ করা হয়। সম্প্রতি কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মেহের মালিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস।
পিরোজপুর জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, কৃষকদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তার বিষয়ে ধারণা দেন এবং বিতরণকৃত চারা ও বীজের পুষ্টিগুনাগুন বর্ননা করেন পাশাপাশি কিভাবে এসব বাগান তৈরি করলে কৃষকরা উপকৃত হবে তাও বর্ননা করেন।

বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও বর্তমানে দেশের মানুষ ভীষণভাবে পুষ্টিহীনতায় ভূগছে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তার জন্য এই প্রকল্প থেকে ৭৮ টি পরিবারের মধ্যে যে উপকরণ বিতরণ করা হয়েছে তাতে  নাঙ্গুলী গ্রামের কৃষকরা উপকৃত হবে পাশাপাশি উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকরাও পুষ্টির বিষয়ে সচেতন হবে এবং ফলদ, ভেষজ, মসলা ও সবজী চাষে আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)