1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে নাশকতার মামলার আসামি সহ গ্রে*ফতার ৭ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে নাশকতার মামলার আসামি সহ গ্রে*ফতার ৭

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি কৃষকলীগ নেতা মনির কাজী সহ ৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার ২৭ অক্টোবর আটককৃতদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নাশকতার মামলার আসামি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও
অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ(১৯)। থানা পুলিশ জানান, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত দুই দিনে নাশকতার মামলার আসামি সহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)