1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ব্যক্তিস্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের কেউ ব্যবহার করবেন না : জেলা প্রশাসক আব্দুস সামাদ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ব্যক্তিস্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের কেউ ব্যবহার করবেন না : জেলা প্রশাসক আব্দুস সামাদ

আবুল বাসার মিলন
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

আবুল বাসার মিলন ; চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি এই মতবিনিময় করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই বক্তব্য দেন।

এক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রুপিং আছে। একজনকে সরিয়ে আরেকজন প্রধানের চেয়ারে বসার জন্য তারা এই গ্রুপিং করেন। আমার অনুরোধ, ব্যক্তিস্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের এমন কাজে ব্যবহার করবেন না। তাছাড়া শিক্ষকদের পদত্যাগের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। আপনারা জানেন, এরই মধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, জোর করে কাউকে পদত্যাগ করানো যাবে না।

আরেক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে নতুন এই বাংলাদেশে এখন সবাই কথা বলতে পারছেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুর্নীতি ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, যে পরিবারে দুর্নীতিগ্রস্ত লোক আছে সেই পরিবারে সম্বন্ধ করবেন না, যে পরিবারে মাদক কারবারি আছে সেই পরিবারগুলোকেও সামাজিকভাবে বয়কট করুন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি প্রধান উপদেষ্টার দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথাও স্মরণ করিয়ে দেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, আমরা কারো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা আপনাদের সেবা দিতে এসেছি, সেই সেবা পেতে কারো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, সদর থানার এসআই মাহবুবুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক এলিজা খাতুন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)