1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রবাসীর স্ত্রীকে হ*ত্যার ঘটনায় সবজি বিক্রেতা গ্রেফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

প্রবাসীর স্ত্রীকে হ*ত্যার ঘটনায় সবজি বিক্রেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

পিরোজপুর প্রতিনিধি। 

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক নারীকে হত্যার অভিযোগে চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেইসবুকে পরিচয়ের পর পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

নিহত হনুফা আক্তার (৩৬) মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার সৌদি আরব প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী। গ্রেফতার হওয়া মুসা হাওলাদার (২২) একই উপজেলার উত্তর সোনাখালী এলাকার আবু হাওলাদারের ছেলে। তিনি চট্টগ্রাম ইপিজেড এলাকায় সবজি বিক্রির কাজ করতেন।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, গত ২ সেপ্টেম্বর মেয়ে হনুফা আক্তারকে হত্যায় মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন আ. জলিল ঘরামী।

অভিযোগে তিনি জানান, কে বা কারা মাথায়, মুখে ও শরীরে আঘাত করে হনুফাকে হত্যা করে বসতঘরে লাশ ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ সম্পূর্ণ ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তিসহ নানা কৌশল ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনায় জড়িত সন্দেহে রোববার মুসা হাওলাদারকে চট্টগ্রাম ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

খাঁন মুহাম্মদ আবু নাসের আরও জানান, সৌদিআরব প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারের সঙ্গে ফেসবুকে মুসা হাওলাদারের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এর জেরে গত ১ সেপ্টেম্বর রাতে হনুফার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে মুসা। রাতে বিভিন্ন বিষয় নিয়ে হনুফার সঙ্গে ঝগড়া হলে গলা চেপে ধরে তাকে হত্যা করে পালিয়ে যায় মুসা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁনসহ পুলিশের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)