1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় রূপান্তরের সিটিসি’র দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দিঘলিয়ায় রূপান্তরের সিটিসি’র দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

 

 

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

 

রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা গতকাল ৮ই অক্টোবর মঙ্গলবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল । আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুন হাসিন রিপার সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল।
অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ কর্মশালায় অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই প্রকাশ চন্দ্র বাছাড়, মাওলানা মুজিবর রহমান, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ইউপি সদস্য আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, খান আরিফুল ইসলাম,পাখি বেগম, রূপা বেগম, খান বিপ্লব, মাস্টার মশিউর রহমান, শেখ বোরহানুর রহমান, মাওঃ আব্দুল্লাহ , সাবেক ইউপি সচিব ফারুক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)