1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আল্লামা সাঈদী ও মামুনুল হকের কথা বলায় চাকরি হারালেন খতিব - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

আল্লামা সাঈদী ও মামুনুল হকের কথা বলায় চাকরি হারালেন খতিব

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় গত শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের খুতবার বাংলা বয়ানে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও আল্লামা মাওলানা মামুনুল হকসহ আলেম ওলামাদের উপরে আওয়ামীলীগ সরকারের নির্যাতনের কথা বলার কারণে চাকরি হারিয়েছেন মসজিদের খতিব।

খুতবায় রাসুল (সাঃ) এঁর‌ ইসলাম প্রচারে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। রাসুলের নির্যাতনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। খুতবার মধ্যে ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকের নির্যাতনের বিষয়ে কথা বলেন। এতে মসজিদ কমিটির আওয়ামীলীগের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে ইমামকে চাকুরীচুত করতে এদিন রাতেই মসজিদ কমিটি (আওয়ামীলীগের) মিটিং করে আগামী শুক্রবার ইমামকে চাকুরীচুত করা সিদ্ধান্ত নেন মসজিদ কমিটি।

ভুক্তভোগী খতিবের নাম মাওলানা মোঃ ওসমান গনি। তিনি উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম। শনিবার (৫ অক্টোবর) রাতে খতিবকে অব্যাহতি দেওয়া হয়। তাকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিউল আওয়াল মাস ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস। এই মাসের শুরু থেকে ধারাবাহিক ভাবে রাসুল (সাঃ) এর জীবনী নিয়ে আলোচনা করছিলাম। গত জুমুয়াতে আলোচনার বিষয় ছিল রাসুল (সাঃ) এঁর সংগ্রামী জীবনী নিয়ে। তিনি বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ফেরাউন ও মুসা (আঃ)সহ একাধিক নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তায়ালা  বলেছেন, মূসা (আঃ) দ্বীনের কাজ করতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং আপনিও জুলুম নির্যাতনের শিকার হবেন। তবে বিজয় আপনাদের হাতেই আসবে, যারা বিরোধীতা করবে ফেরাউনের বংশধরের মত পরাজিত হবে। হযরত ইউসুফ (আঃ)কে নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসানো হয়েছিল। উদাহারণ হিসেবে বলেছিলাম, যারা কুরআনের কথা বলবে তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হকের উপরে নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে বিভিন্ন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল এবং তাঁকে শহীদ করা হয়েছে। উদহারণ হিসেবে দুই আলেমের কথা বলায় তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আমি সামনে জুমআর নামাজে এসে নামাজ পড়িয়ে বিদায় নিতে চাইলেও সে সুযোগ দেয়নি।

স্থানীয় মুসল্লিরা জানায়, পীরগাছী জামে মসজিদে গত শুক্রবার খুতবায় ইমাম রাসুলের সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে যুগে যুগে নবী-রাসুল, পীর-মাশায়েখদের উপর জুলুম নির্যাতনের বর্ণনায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মামুনুল হক সাহেবের কথা বলায় কিছু মুসল্লি ইমাম সাহেবকে খুতবারত অবস্থায় অপমান অপদস্ত করে। এমনকি কাউকে না জানিয়ে এক প্রকার অপমানজনকভাবে ইমাম সাহেবকে বরখাস্ত করা হয়েছে। মুসল্লিরা বলেন, কোন সিদ্ধান্ত নিতে হলে সবার সাথে আলাপ আলোচনা করে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিতে হতো। আমরা আলেম ওলামাদের সম্মান দিতে চাই। তাঁরা খতিবকে সসম্মানে ফিরিয়ে আনার দাবি করেন।

এবিষয়ে মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, হুজুর খুতবায় কুরআন হাদিসের কথা বলছিল। এক পর্যায়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকের কথা বলায় মসজিদের আওয়ামীলীগ পন্থী কিছু লোক হটগোল শুরু করে। এটা সামনে জুমায় বসে সমাধানের কথা ছিল কিন্তু কিছু লোক হুজুরকে রাখবে না বলে  আমি হুজুরকে বুঝিয়ে তাঁর বেতন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আওয়ামীলীগ পন্থী লোকগুলোর নাম জানতে চাইলে তিনি বলতে চাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)