1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দিঘলিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা প্রতিনিধি। 
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা প্রতিনিধি।

আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়া উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের সভাপতিত্বে উপজেলার সেনহাটি ইউনিয়নের অন্তর্গত হাজীগ্রাম বেলেঘাট ঈদগাহ ময়দানে ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৫টায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতা সভায় এসি( ল্যান্ড) দেবাংশু বিশ্বাস-প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিনিময়, ক্রয়-বিক্রয়, বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যেন নির্ধারিত সময়ে এই দন্ডনীয় অপরাধে জড়িয়ে না পড়েন সে জন্যই আজকের এই সচেতনতা সভার আয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ আহরণ থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, মাছের মধ্যে ইলিশ সব থেকে সুস্বাদু মাছ, ইলিশ আমাদের প্রকৃতির দান। প্রকৃতিকে বুঝে আমাদের ইলিশ আহরণ করতে হবে। ইলিশ আহরনের ক্ষেত্রে যাদের জীবন জীবিকা জড়িত তাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। ইলিশ আহরন নিষিদ্ধ সময়ের মধ্যে যদি ইলিশ ধরা না হয় তাহলে ইলিশের প্রজনন অনেক গুণ বৃদ্ধি পাবে। এর ফলে ইলিশ আমাদের দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এছাড়া উক্ত সভায় আরো বক্তব্য প্রদান করেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবার সরদার দুই নং ওয়ার্ডেরই সদস্য রিপন মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীগণ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)