1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরন কর্মসূচী পালিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরন কর্মসূচী পালিত

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জেলা শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদ ৫ শতাধিক গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে। এই কার্যক্রমে সহযোগিতা করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ও জেলার স্বনামধ্য কৃষি খামার ‘মনামিনা কৃষি খামার’।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর এমন পরিবেশ বান্ধব কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ এই কর্মসূচীর সফলতা জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধান অতিথি জেলা প্রশাসক, সম্মানিত অতিথি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, সুধিজন, শিক্ষার্থী, অভিভাবকগণ শিক্ষকগণ। কর্মসূচীতে সহাযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সদস্যরা। সোমবার সকালে কালেক্টরেট ইংলিশ স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ এর নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এর নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।

 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
বৃক্ষরোপন কর্মসূচীতে কালেক্টরেট ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ্ব মোঃ শামসুল হক, জেলা গার্ল গাইড এর সম্পাদক রোকসানা আহমদ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আকবর হোসেন, কবি এনামুল হক তুফান, অব. প্রধান শিক্ষক ফারুকা বেগম, জেলা গার্ল গাইড এর কমিশনার গৌরি চন্দ সিতু, রাইহানুল ইসলাম লুনা, মোঃ আমিনুল ইসলাম আবির, কালেক্টরেট ইংলিশ স্কুলের শিক্ষকগণ, কৃষি উদ্যোক্তা মোনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মোঃ মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাবু, দৈনিক চাঁপাই দর্পণ’ এর স্টাফ রিপোর্টার মোঃ ইশাহাক আলী, আইটি সহকারী রাশিদা রুমকী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, আমিরুল মোমেনীন জীবন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সম্ভাব্য সদস্য (স্বেচ্ছাসেবী) আহমেদ বিপ্লবসহ অন্যরা।

 

বৃক্ষারোপন কর্মসূচীর সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর জেলা সমন্বয়ক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। পরে নয়াগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। এসময় নয়াগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাঃ সাহেরা খাতুনসহ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকগণ। এছাড়াও বেলা ১২টায় খোশালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় খোশালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাঃ মুসলেমা খাতুন। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন স্থানীয় সমাজ সেবক মোঃ আশিকুর রহমান মুন্না, মোঃ গোলাম তাসির ও বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ।

 

সকল কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টা, নিম, মেহগনি, অর্জুন বান, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, মিষ্টি আমড়া, বিভিন্ন ফুলের গাছ, আকাশমণি ও ঝাউগাছের ৫ শতাধিক চারা লাগানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব ও সকলের প্রচেষ্টায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদ বিশিষ্টজনদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)