1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে - অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে — অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর

বাবুগঞ্জ ( বরিশাল)  প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

বাবুগঞ্জ ( বরিশাল)  প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর
বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দরদভরা মন নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কর্মীদেরকে জ্ঞান ও চরিত্রবান রূপে গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে।

 

সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে নিজেদেরকে আপনজন হিসেবে উপস্থাপন করতে হবে। কর্মীদেরকে কাক্সিক্ষত মানে উন্নীত করতে হবে। তৃণমূল সংগঠনকে মজবুত করতে হবে। সেই লক্ষ্যে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার সকালে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বাবুগঞ্জ সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৪ এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
থানা আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম
সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আঃ সালাম মাঝির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল জেলা নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান, বরিশাল জেলা সহকারি সেক্রেটারী আজিজুর রহমান অলিদ, বরিশাল জেলা সেক্রেটারী মাওঃ মোঃ মাহমুদুন্নবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি মোঃ আঃ কাদের, বরিশাল মহানগরীর সেক্রেটারী হাসান মাহমুদ নাঈম
প্রমুখ।

 

অধ্যাপক আবদুল জব্বার বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী। সুতরাং জামায়াত কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না।”
তিনি বলেন, সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে দেশকে এক স্বৈরতান্ত্রিক ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। তাই দেশের হারানো গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের সামগ্রিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে জোরদার ভূমিকা পালন করতে হবে। সরকারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মী ও দায়িত্বশীলদের আত্মগঠনে মনোনিবেশ করতে হবে। দলমত নির্বিশেষে দ্বীনের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে।
আজিজুর রহমান অলিদ বলেন, জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয় বরং জামায়াত একটি গণতান্ত্রিক, আদর্শবাদী ও কল্যাণমুখী ইসলামী দল।

মূলত গণমানুষের কল্যাণ ও ন্যায়-ইনাসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জামায়াতে ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)