1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে আদালতে মামলার আবেদন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে আদালতে মামলার আবেদন

বদিউজ্জামাল রাজাবাবু স্টাফ রিপোর্টের :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

বদিউজ্জামাল রাজাবাবু স্টাফ রিপোর্টের :

অপহরণ, গুম ও ক্রসফায়ারে হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, র‍্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীন। এছাড়া অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যান র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আইনজীবী বলেন, এতোদিন হুমকি-ধামকি ও ভয়ে মামলা দায়ের করতে পারেনি নিহতের  পরিবার।

অনেকদিন পর হলেও স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম।

জুলেখা বেগম জানান, তার স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ। অন্য কোন কিছুর সাথে সে জড়িত ছিলোনা। আইন বহির্ভূত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)