কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে সিডও দিবস উপলক্ষে নারীর প্রতি বৈষম্য নিরসন চাই, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নে লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মাস্টার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবাদকর্মী হাফেজ মাসুম বিল্লাহ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টাচার্য, পরিবেশ সম্পাদক শিউলি কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক শামীম আরা শাম্মি প্রমুখ।