নিজস্ব প্রতিবেদক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাঘায় দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বাদ মাগরিব উপজেলার আড়ানী পৌরসভা ৯নং ওয়ার্ডের রুস্তমপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আড়ানী পৌর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর জামায়াতের আমীর অধ্যাপক মনিরুল আযম জিনজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুর্বের আমীর রেজাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাঘা উপজেলা জামায়াতের সোক্রেটারি ইউনুস আলী মাষ্টার।
প্রধান অথিতির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে একটা সুন্দর সমাজ গড়া ও সুন্দর আদর্শিক দুর্নীতি মুক্ত রাষ্ট কায়েম করার। আমাদের সাথে কারো শত্রুতা নাই
সবাই আমাদের ভাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
আড়ানী পৌর আমীর অধ্যাপক জিনজু বলেন, আমরা আড়ানী পৌর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির চাই একটা সুন্দর আড়ানী গড়তে, যেখানে থাকবে না কোনো মাদক,থাকবে না কোনো প্রকারের নেষা ও জুয়া সহ সকল প্রকারের দুর্নীতি।
বাঘা থানার উত্তর সভাপতি তারিকুল ইসলাম বলেন, আমরা ছাত্র দের নিয়ে কাজ করি আমরা চাই আড়ানী, রুস্তম পুর সহ বাঘা উপজেলার সকল ছাত্রকে মাদক দুর্নীতি মুক্ত করতে। আপনার ছেলেদের চরিত্র বান মেধাবী আদর্শ করে তৈরি করতে ছাত্র শিবিরে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার ছেলে সৎ এবং আদর্শবান হিসেবে গড়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘা উত্তর থানা শাখা সভাপতি তারিকুল ইসলাম,
সাবেক বাঘা উত্তর সভাপতি রাশিদুজ্জামান রাশিদ,সাবেক বাঘা উত্তর থানা শাখার সভাপতি হাবিবুর রহমান।
সাবেক বাঘা উত্তর থানা শাখা সভাপতি আলমগীর হোসেন। আড়ানী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন
লিটন, জামায়াতে ইসলামী বাঘা উপজেলা প্রকাশনা সম্পাদক শাহাদুল ইসলাম, আড়ানী পৌরসভার বিশিষ্ট ব্যাবসায়িক ডাক্তার আমীরুল ইসলাম সহ আরো জামায়াত শিবির নেতৃবৃন্দ।