1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সিদ্ধিরগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে হত্যা মামলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ বিক্ষোভ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সিদ্ধিরগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে হত্যা মামলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ বিক্ষোভ

ঢাকা বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮০ Time View

ঢাকা বিশেষ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪ টায় নাসিক ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিজমিজি কান্দাপাড়া থেকে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মৌচাক বাসস্ট্যাণ্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় স্বেচ্ছাসেবকদল নেতা শাহ আলম মাস্টার বলেন, আওয়ামী লীগের সঙ্গে লেজুরবৃত্তিক কিছু দালালরা গোলাপানিতে মাছ শিকার করতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করছে। অনতিবিলম্বে এসব মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

স্বেচ্ছাসেবক দল নেতাদের অভিযোগ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্বজনরা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় শীর্ষ আওয়ামী লীগ নেতাদের প্রধান করে এসব মামলা করেন। গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রুবেল নিহত হওয়ার ঘটনায় ৭৮ জনকে এজাহার নামীয় আসামি করে নিহতের স্ত্রী রূপালী বাদী হয়ে গত ২৬ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন টুটুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন মোল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রেদোওয়ান হোসেন পাপ্পুকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও আরো অন্যান্য মামলায় বিএনপির অঙ্গসংগঠনের এসব নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহীন আহমেদ, আক্তার হোসেন, রেজাউল, সদস্য আনিসুল হক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন সরকার, হাবিবুর রহমান, মো. সেলিম, রবিউল ইসলাম ও মো. ফিরোজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)