1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাগলকান্ডে জড়িত সেই কর্মকর্তার পদত্যাগে মিষ্টি বিতরন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাগলকান্ডে জড়িত সেই কর্মকর্তার পদত্যাগে মিষ্টি বিতরন

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ

ছাগল কান্ডে জড়িত বহুল আলোচিত পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাক্তার ফজলে বারীর নারী কেলেংকারী সহ অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের খবরে নাজিরপুরে মিষ্টি বিতরন করা হয়েছে।

বুধবার (২১আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভীতর কর্তব্যরত বিভিন্ন কর্মচারী ও ভুক্তভোগী স্থানীয়রা এ মিষ্টি বিতরন করেন। এর আগে গত মঙ্গলবার (২০ আগস্ট) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত থাকা অবস্থায় পদত্যাগ করেন। জানা গেছে, নারী কেলেঙ্কারী ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার দায় স্বীকার করে শিক্ষার্থীদের তোপের মুখে ওই দিন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

জানা গেছে, এর আগে তিনি জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকাকালে নারী কেলেঙ্কারী সহ অর্থ লুট-পাটের সাথে জড়িত ছিলেন। এমন কি গত ২০২১ সালের ১৯ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভীতরে ঘাস খেতে আসা একটি ছাগল আটকে কর্মচারীদের দিয়ে জবাই করে ভূরিভোজ করেন।

এ ঘটনায় ছাগলটির মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লায়েক ফরাজী বাদী হয়ে ওই বছরের ২ডিসেম্বর পিরোজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তার এসব বিতর্কিত কর্মকান্ড নিয়ে তখন বিভিন্ন জতীয় দৈনিক পত্রিকায় নিউজ হয়।

পরে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে গত ২০২২ সালের ১৯ জানুয়ারী তাকে বদলি করা হয়। এর আগে তিনি ২০২০ সালের ২৬ জানুয়ারী নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি। এমন কি খুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)