1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ আটক-১ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ আটক-১

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫২ Time View

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:

পিকআপে করে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সুমন আলী (৩৫)। র‌্যাব জানায়, ১৮ আগস্ট বিকেলে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালায়।

এসময় মোঃ সুমন আলী কে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ১টি পিকআপ সহ গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী।

পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো।

এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর  গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপসহ আসামীকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)