পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
পিরোজপুর প্রতিনিধিঃ
১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারনে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচী অন্যদিকে শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের ফলে লোকেলোকারন্য হয়ে পড়েছে পিরোজপুর। শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সিওঅফিস মোড়, আলামকাঠী বাইপাস মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান নিয়েছে।
এদিকে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, মিজানুর রহমান শাহিন, কামরুজ্জামান চাঁন, শেখ রাহাত, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।