পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্মরণে দোয়া ও শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

ঢাকাস্থ পিরোজপুর ফোরমের সেক্রেটারি এবং ঢাকাস্থ নাজিরপুর ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবুসাঈদ মোল্লা, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল-আমিন খান, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যক্ষ ফরিদ আহমাদ, যুবনেতা মো. মিরাজ হোসেন হাওলাদার, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও উপজেলা শিবির সভাপতি শেখ হামিম প্রমূখ।

এ সময় বক্তারা, সংখ্যালঘু সম্প্রদায়সহ উপজেলায় সরকারি ও ব্যক্তিগত সম্পদের কেউ ক্ষতিসাধন করতে না পারে তার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাহারাদারের ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়।
এর আগে জামায়াত নেতারা উপজেলার কেন্দ্রীয় হিন্দু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের খোঁজখবর নেন।