এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।
আজ ১ ই আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.০০টার সময় দিঘলিয়া উপজেলার ফরমাইস খানা গ্রামের খসরু মিয়ার গোডাউনের সামনে থেকে ফরমাইসখানা গ্রামের মতিয়ার মোল্লার ছেলে সবুজ মোল্লা (৪০)কে গ্রেফতার করে দিঘলিয়া থানা পুলিশ ।
এ সময় তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।দিঘলিয়া থানা পুলিশ সূত্র মতে গতকাল রাত আনুমানিক ৮.০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ জানতে পারে ফরমাইসখানা গ্রামে খরসু মিয়ার গোডাউনের সামনে গাঁজা বিক্রি করা হচ্ছে ,
এই সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার ওসি তদন্ত তফসির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই সিহাব উদ্দিন, এএসআই সাহিদুল ইসলাম ,এএসআই সাধন কুমার অভিযান পরিচালনা করেন ,এ সময় সবুজ মোল্লার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে ।