ফারুক আহমেদ সূর্য জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট
বিশেষ চাহিদাসম্পূর্ণ শিশুদের চাহিদাভিত্তিক এসেস্টিভ ডিভাইস( শ্রবণযন্ত্র, হুইল চেয়ার, ক্রাচ) প্রতিপাদ্যে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শারীরিক দুই জন প্রতিবন্ধী’র মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ২০২৪ইং বিকেলে উপজেলা শিক্ষা অফিস চত্বরে হুইল চেয়ার বিতরণ করেন- লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার। শারীরিক প্রতিবন্ধী দু’জন হলো- পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির আপন বিশ্বাস ও মহেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির তাসনিয়া আক্তার তাসনীম কে হুইল চেয়ার প্রদান করেন।
হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকা মরিয়ম সিদ্দিকা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জেসমিন আরা বেগম, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী সরকার, মহেন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেইলি বিল্লা, চঙাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানসহ অন্যান্য শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।