1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে জমে উঠেছে চারার হাট,মৌসুমে কোটি টাকার কেনাবেচা  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে জমে উঠেছে চারার হাট,মৌসুমে কোটি টাকার কেনাবেচা 

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৫ Time View

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী, ভান্ডারিয়া, বানারীপাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নার্সারি থেকে চারা বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় কাউখালীর হাটে। সপ্তাহে শুক্র ও সোমবার হাটে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ চারা বিক্রয় করা হয়।
জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত চারা কেনাবেচার মৌসুম চলে। তবে আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই চার মাস সবচেয়ে বেশি কেনাবেচা হয়। কাউখালী থেকে নার্সারিতে উৎপাদিত চারা শুধু কাউখালী নয়, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা পাইকারি ও খুচরা মূল্যে রোপন কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়।এ এলাকার নার্সারিতে উৎপাদিত তারা টেকসই বিধায় সুপরিচিত।
ফলে  দেশের ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, পিরোজপুরসহ দক্ষিণ ও মধ্য অঞ্চলের প্রতিটি উপজেলায় এ এলাকার নার্সারীর চারা সরবরাহ করা হয়। বাজারে কেনাবেচা ছাড়াও পাইকাররা সরাসরি এলাকার নার্সারিতে গিয়ে তাদের পছন্দমত বিভিন্ন প্রজাতির চারা কিনে নিয়ে যায়। পরিবহনের ভালো সুবিধা থাকার কারণে নৌকা, লঞ্চ, টলার সহ নৌপথ ও সড়কপথে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে।
অত্র এলাকার নার্সারিতে উৎপাদিত চারা মধ্যে রয়েছে, চাম্বল, রেইনটি, মেহগনি, আকাশমনি, জামরুল, সেগুন সহ ২৫/ ৩৫ টি প্রজাতির বনজ চারা। এছাড়া ফলজ ছাড়াও সমানতালে উৎপাদিত হয় এলাকায় নার্সারি এগুলোতো।ফলজ চারার মধ্যে রয়েছে, আমড়া, আমলকি, জলপাই, বড়ই, আম, কাঁঠাল, নারকেল, লেবু, সুপারি, জাম, পেয়ারা, ছবেদা, লকট, লিচু, কামরাঙ্গা সহ ২০-২৫ প্রজাতির ফলের চারা বিক্রয় করা হয়।
ব্রিটিশ আমল থেকে সন্ধ্যা ও চিরাপাড়া নদীর কল ঘেঁষে অবস্থিত কাউখালী বন্দরের হাটে নার্সারিতে উৎপাদিত চারা বিক্রি হওয়া শুরু হয়।
আস্তে আস্তে বাজারজাতকরণের ছবিটা এলাকায় গড়ে ওঠে নার্সারিতে উৎপাদিত চারার বিশাল হাট। পিরোজপুর থেকে চারা কিনতে আসা মোহাম্মদ সাইফুল্লাহ জানান, তিনি এই মোকাম থেকে প্রতিমাসুমে বিভিন্ন প্রজাতির কিনে নিয়ে যায়। তার দেখাদেখি এ অঞ্চলের অনেকেই কাউখালীর মোকাম থেকে প্রতি মৌসুমে বনজ ও ফলজ চারা কিনে নেন। একটি বনজ চারা ৩-৪ ফুট থেকে শুরু করে ১০-১২ ফুট পর্যন্ত লম্বা চারা নার্সারি থেকে উত্তোলন করে বিক্রয়ের জন্য হাটে নিয়ে আসা হয়।
নার্সারি ব্যবসায়ী আবু হানিফ জানান, তিনি দুই বিঘা জমির উপর নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করে বছরের একটি মৌসুমে সাত থেকে দশ লাখ টাকা আয় করেন। তিন  আরো জানান বর্তমানে একটি নারকেল চারা ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কুড়ি সুপারি গাছের চারা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, কাউখালীর নার্সারিতে উৎপাদিত চারার মান খুবই ভালো এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন নার্সারিতে যেয়ে নার্সারি মালিকদের পরামর্শ দিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)