মোঃ রফিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থেকে ব্যবসায়ী আনিচুর রহমান (৪০) নিখোঁজের তিন দিন পর ভোলা জেলার মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করেছে চরফেশন থানা পুলিশ। শনিবার সকালে চরফেশন উপজেলার মেঘনা নদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আনিচুর রহমানের (৪০) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয় আনিচুর রহমান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি তাঁকে।
এ ব্যাপারে নিহত আনিচুর রহমানের ভাই মোঃ লিটন মিয়া বাদী হয়ে শুক্রবার সকালে এয়ারপোর্ট থানায় সাধারন ডায়রী করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর তীরে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে আনিচুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বজনরা জানান, থানা পুলিশ থেকে সংবাদ পেয়ে চরফেশন থানায় গিয়ে নিহতের লাশ সনাক্ত করে নিহতের ভাই মোঃ লিটন মিয়া বলেন, তার ভাই দীর্ঘদিন প্রবাসে চাকুরি করেছেন। বিদেশ থেকে এসে বাড়ির সন্নিকটে দোকান দিয়ে ব্যবসা বানিজ্য করে আসছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। চরফেশন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে অপমৃত্যুর মামলার প্রন্তুতি চলছে।লাশের সুরাহাতালের পরে হত্যা রহস্য উৎঘাটনের পরে আইনগত ব্যবস্থার নেয়া হবে।