পিরোজপুর প্রতিনিধি ;পিরোজপুরের জেলার নেছারাবাদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল হকের ষব্যবহৃত মোবাইল নাম্বার থেকে কল করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা। উপজেলা চেয়ারম্যান আব্দুল হক জানান তার ব্যবহারকৃত মোবাইল নাম্বারটি ক্লোন অথবা হ্যাক হয়েছে।
নেছারাবাদ উপজেলা পরিষদের সিএ রঞ্জিত হালদার কালবেলাকে জানান, আজ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক এর ব্যবহৃত মোবাইল নাম্বারটি (০১৭১১৫৩৩৩৩৭) হ্যাক হয়েছে। তার ব্যবহারকৃত মোবাইল নাম্বার থেকে কোন ধরনের মেসেজ করলে বিব্রত অথবা লেনদেন না করার জন্য অনুরোধ করছেন তিনি।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, আমার ব্যবহার করা মোবাইল নাম্বারটি থেকে এলাকার অর্থশালী ও গণ্যমান্য ব্যক্তিদেরকে কল করে, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ চাওয়া হচ্ছে। এটা রীতিমত বিব্রতকর। এ বিষয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন তিনি।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম শাহিন জানান, উপজেলা চেয়ারম্যানের মোবাইল নাম্বারটি হ্যাক হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান আছে।