1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৮৭ Time View

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি

ব্রিটিশ আমলের মিরনজিল্লা হরিজন কলোনী থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ ও পুর্নবাসন, কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে৷

বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ আমলের ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের উদ্যোগ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৷ এর প্রতিবাদ জানায় এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুর্নবাসন করতে হবে। এছাড়াও হরিজনদের জন্য বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তর নিয়োগে যে কোটা রয়েছে তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন হরিজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস, হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, একতাটা প্রকাশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, কমিউনিস্ট পার্টির নেতা সেন্টু, হরিজন নারী নেত্রী মালতি রানী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)