বরগুনায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন প্রথম স্ত্রী।
বরগুনার আমতলীতে এক নৃশংস ঘটনায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় তার পুরুষাঙ্গ কেটে ফেলেছেন প্রথম স্ত্রী। ঘটনায় আহত জাহিদুল ঘরামী নামে ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রায় ২ বছর ৬ মাস আগে জাহিদুল ঘরামী নাসরিন নামে এক নারীকে বিয়ে করেন। তাদের ৯ মাসের এক শিশুও রয়েছে। অভিযোগ, গোপনে জাহিদুল তানজিলা নামে আরেক নারীকে বিয়ে করেন। এ ঘটনায় নাসরিনের সাথে তার খোলামেলা ঝগড়া হতো রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় জাহিদুলকে দা দিয়ে আঘাত করে পুরুষাঙ্গ কেটে ফেলে নাসরিন। রক্তাক্ত অবস্থায় জাহিদুল চিৎকার করতে থাকায় স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ নাসরিনকে আটক করে। আমতলী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।