1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত। - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উজিরপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত।

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২২১ Time View

উজিরপুরে বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।নিহত কলেজ ছাত্রী হলো বৃষ্টি( ১৬)। সে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের কন্যা।ঘটনাস্থলে থাকা গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. সিরাজ বলেন, বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টিতে মহাসড়কের পাশে একটি গাছ ভেঙ্গে পড়েছে। ঝালকাঠির কলেজ মোড় থেকে গৌরনদীর উদ্দেশ্যে যাত্রা করা বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাস ওই গাছ পাশ কাটিয়ে উঠতে যায়। তখন বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস তার নির্ধারিত সাইড থেকে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসআই সিরাজ বলেন, এতে ঘটনাস্থলে একজন মারা গেছে। আহত অবস্থায় মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।উদ্ধার অভিযানে যাওয়া উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের মধ্যে দুই যাত্রী আটকে পড়ে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার ষ্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান করেছেন। মাইক্রোবাসে আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করে উজিরপুর ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)