অনেক অভিভাবক নাদুস নুদুস বাচ্চা পছন্দ করে।কিন্তু তারা জানে না ছোট থেকে শিশুদের ওজন বেশি হলে নানা সমস্যা ও জটিলতা রয়েছে।
অতিরিক্ত ওজন শিশুর ডায়াবেটিস, হাপানী,পড়াশোনায় পারদর্শিতা কম,শ্বাস প্রশ্বাসের সমস্যা ফ্যাটি লিভারসহ নানা রোগের ঝুঁকির কারন হতে পারে।আবার শিশুর ওজন বেড়ে যাওয়ার কারনে একেবারে শিশুর খাবার কমিয়ে দেয়া যাবে না।কেননা ছোট বয়স থেকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর ঘরোয়া খাবার না খাওয়ার অভ্যাস না করালে হঠাৎ খাবারের পরিবর্তন করলে সেটি গ্রহন করা অনেক কষ্টদায়ক।
শিশুদের স্থূলতার সমস্যা দূর করতে কিছু খাবার একেবারে বাদ দেওয়া উচিত।এমনকি টিফিনে হোক কিংবা বাড়িতে, হোক।আসুন জেনে নেয়া যাক কোন কোন খাবারগুলো
ইনস্ট্যান্ট নুডলস
ইনস্ট্যান্ট নুডলস এমন খাবার, বানাতে কম সময় লাগে, অথচ খেতেও সুস্বাদু। ফলে অনেকেই শিশুর বায়না মেটাতে এই ধরনের খাবার দেন। টিফিনে বাচ্চাদের এই ধরনের চটজলদি খাবার না দেওয়াই ভাল। নুডলসের প্রধান উপকরণ হল ময়দা, যা শরীরের পক্ষে একেবারেই ভাল না। স্থূলত্বের ঝুঁকি এড়াতে ময়দা এড়িয়ে চলা ভাল। এ ছাড়া, প্যাকেট নুডলসে আজিনামোটোর মতো উপাদানও থাকে, যা শরীরে পক্ষে একেবারেই ভাল নয়।
ভাজাভুজি খাবার
চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, রোল— এই সব পেলে শিশুদের আর কী বা চাই। তবে এই খাবার থেকে শিশুকে যতটা দূরে রাখা যায়, ততই ভাল। বাইরের খাবার কিংবা প্যাকেটজাত খাবার দীর্ঘদিন ভাল রাখার জন্য তাতে বিভিন্ন রাসায়নিক মেশানো থাকে। তাই শিশুর পক্ষে এই খাবার মোটেই ভাল নয়।
প্রক্রিয়াজাত খাবার
সসেজ, নাগেটস অনেকের ফ্রিজেই মজুত থাকে। বাচ্চাকে কী টিফিন দেবেন, তা বুঝতে না পেরে এগুলি ভেজে দিয়ে দেন অনেকেই। শিশুর পেট ভরাতে গিয়ে কিন্তু ক্ষতি করছেন বেশি। প্রক্রিয়াজাত কোনও খাবারই শিশুর জন্য ভাল নয়। তার চেয়ে চিকেন, ডিম, নানা রকম সব্জি, ফলের মতো খাবার বেশি করে দিন। শরীর ভাল থাকবে।
মিষ্টি সিরিয়ালস
কর্নফ্লেক্সের মতো সিরিয়াল সুস্বাদু করে তুলতে এতে মেশানো হয় ‘হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ’৷ কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স উচ্চ পর্যায়ে থাকে৷ তা ছাড়া, অনেকে শুকনো ফল বা মৌসুমি নানা ফলও এর সঙ্গে মেশান। এতে গ্লাইসেমিক ইনডেক্স আরও বাড়ে, যা শক্তি বাড়ালেও শরীরের জন্য বিশেষ সুখকর নয়। প্যাকেটজাত কর্নফ্লেক্সে অতিরিক্ত চিনি থাকে, যা কেবল ক্ষতিকারকই নয়, মেদবৃদ্ধিতেও বিশেষ কার্যকর। তাই শিশুর খাবারে চিনি মেশানো সিরিয়াল দেওয়া বন্ধ করুন।
নরম কোমল পানীয়
ফ্রিজ খুললেই অনেকেরই বাসায় সাজানো থাকে কোমল পানীয় বোতল। সময় পেলেই শিশুরা চুমুক দিচ্ছে সে সব পানীয়ে। তবে এই অভ্যাস একেবারেই ঠিক নয়। শিশুর স্থূলত্ব বৃদ্ধির জন্য এই অভ্যাস দায়ী। এই সব পানীয় কিন্তু চিনিতে ভরপুর, তাই সবার আগে প্যাকেটজাত ফলের রস, নরম পানীয়, সোডাযুক্ত পানীয় শিশুদের দেওয়া বন্ধ করুন।
লেখক –
পুষ্টিবিদ লিনা আকতার
রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার