1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View
কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগের ভিতরে ব্যতিক্রমধর্মী আয়োজন ফ্ল্যাইডলাইটের মাধ্যমে রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ দল নিয়ে টানা ১০ দিন নাইট ফুটবল টুর্নামেন্টে, ফাইনালে আতশবাজি সো ও গানের কনসার্ট অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় দক্ষিণ বাজার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনাকুর সমাজকল্যাণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সোনাকুর ক্লাবের রাসেল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সোনাকুর ক্লাবের মাহিন ও সেরা গোলদাতা হয়েছেন কেউন্দিয়ার রাতুল।
খেলা পরিচালনা করেন, রফিকুল ইসলাম রফিক, মারুফুর রহমান রাজু ও মোঃ রাশেদুজ্জামান।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী প্রগতি ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রগতি ক্লাবের প্রধান উপদেষ্টা কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন প্রগতি ক্লাবের সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও টুর্নামেন্টের আহবায়ক সাইদুল হাসান সান্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)