ষ্টাফ রিপোর্টার :মু. জিল্লুর রহমান জুয়েল(পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে ২৬টি কচ্ছপসহ আটক করা হয়।
গলাচিপা বন বিভাগের এস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে চরে বস্তায় ট্রাবল ব্যাগের ভিতরে করে ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন।
উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির বলে জানা যায়।
আটক কৃত নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে।
পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন মোবাইল কোর্টের
২০১২ এর দণ্ডবিধির আইন অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। তিনি আরো বলেন,এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। পরে, উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন প্রহরী নাঈম এর সহযোগীতায় রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।