1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রংপুর মহানগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে  কয়েক শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রংপুর মহানগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে  কয়েক শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

রবিউল ইসলাম, রংপুর অফিস
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

রংপুর মহানগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে  কয়েক শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ।

রবিউল ইসলাম রংপুর অফিস:ন্যায়-ইনসাফ-সুন্দর-সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীকে জামায়াতে ইসলামীর পাশে

দাঁড়ানোর আহ্বান…. মাওলানা আব্দুল হালিম।
২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়, ইনসাফ, সুন্দর, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর দিনাজপুর-অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হালিম।

বুধবার (১৮ ডিসেম্বর)
সকালে রংপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ড, বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে ৫ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমারা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে আমরা অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিক্সা চালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন মেথর পট্টির ছেলে যদি লেখাপড়া করে আগাতে চায় তাকে সুযোগ করে দেয়া হবে।

আব্দুল হালিম বলেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে সকল মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা যায়, কিন্তু রাষ্ট্রের সম্পদ; যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে তারা খেয়ে ফেলে। তবে আমারা ( বাংলাদেশ জামায়াতে ইসলামি) ক্ষমতায় গেলে তা হতে দেব না, আমরা সুদ নেব না বরং সুদের কাজ যেন না হয় সে ব্যবস্থা করবো। নিজেরা ঘুষ নেব না, যারা নেয় তাদের সুযোগ দেব না। আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা করবে তাদের বিরুদ্ধে দেশবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধেও সোচ্চার থাকবো।

সহকারী সেক্রেটারি আরো বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা আমরা কষ্টে আছি, এর কারণ হলো; যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা দেশের অর্থ বাহিরে পাচার করে দিয়েছে। যার ফলে আমরা সকলেই কষ্ট ভোগ করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে ইনসাফ কায়েম করতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় মর্মে তিনি আরো বলেন, পঞ্চগড়ের নৌকা দুর্ঘটনায় আমিরে জামায়াতের নেতৃত্বে নিহত ৭১ জন হিন্দু ও একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করে আমরা নিহতদের পরিবারের পাশে ছিলাম। আমরা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবো।

এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওসার আলী প্রমুখ।

হাজিরহাট থানা আমির বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া ‌।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)