এমনি করেই পেতাম যদি
হাজার কোটি রাত,
চাঁদনী রাতে ফুল বাগানে
হাতে রেখে হাত।
আমায় ঘিরে রাখতো জোনাক
গান শোনাতো তারা,
ফুলের ঘ্রাণে আমরা দু’জন
হতাম পাগল পারা।
আদর মাখা কথায় কথায়
হেসে কুটিকুটি
কোমল আলো তার পায়েতে
পড়তো এসে লুটি।
আমরা দু’জন স্বর্গে যেন
স্বর্গ আমার পাশে,
কাছে এসে বলতো প্রিয়,
কেমন ভালোবাসে।