1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
একদিনে ১৮০০ মেট্রিক টন আলু আমদানি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

একদিনে ১৮০০ মেট্রিক টন আলু আমদানি

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

একদিনে ১৮০০ মেট্রিক টন আলু আমদানি

 

নিজস্ব প্রতিবেদক।

 

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আলু আমদানি। প্রতিদিন ৩০-৩৫ ট্রাক আলু আমদানি হলেও বৃহস্পতিবার একদিনেই ৭১ ট্রাকে ১৮১৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

 

ফলে শুক্রবার হিলি বাজারে আমদানি বাড়ায় কেজিতে দুই থেকে তিনি টাকা দাম কমেছে। কিন্তু আলু আমদানি যেভাবে হচ্ছে দাম সেভাবে কমছে না।

এ বিষয়ে জোরালো বাজার মনিটরিং এর কথা বললেন ক্রেতারা।

এদিকে, হিলি বাজারে শুক্রবার দেখা যায়, কাটিনাল ৫০, সাটল আলু ৫৫, বিলেতি ৬৫, গ্যানোলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত দুদিন আগের চেয়ে কিছুটা কম।

 

হিলি স্থলবন্দর সূত্র জানায়, আলুর দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ৫ সেপ্টেম্বর থেকে আলু আমদানিতে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার।

ফলে স্থলবন্দর দিয়ে ডায়মন্ড ও কাটিনাল আলু আমদানি হচ্ছে।

আমদানিকারকরা বলেন, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকরা ভারত থেকে বিপুল পরিমাণ আলু আমদানি করছে। ফলে দেশে আলুর দাম কমছে। শুক্রবার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তাই বাজারে সরবরাহ ঠিক রাখতে বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে।

আলুর আমদানি বাড়লে দাম আরও কমবে।

আলু ব্যবসায়ী আলমসহ কয়েকজন বলেন, গত সপ্তাহের সোমবার বন্দরে প্রতিকেজি আলু ৪৮-৫০টাকা কেজি দরে বিক্রি হয়। মঙ্গল ও বুধবার সেই আলু বিক্রি হয় ৫৭-৫৮টাকায়। তবে বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ আলু আমদানি হওয়ায় শুক্রবার সকালে কেজিতে দুই থেকে তিন টাকা কমে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়। দাম উঠানামা করায় আলু কিনতে সমস্যা হচ্ছে।

 

আমরা এ বন্দর থেকে আলু কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠাই। দাম যত কম হবে তত ভালো বললেন পাইকারী ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম সাংবাদিকদের জানান, আমদানিকারকরা যাতে আলু আমদানি করে দ্রুত বাজারজাত করতে পারে সেজন্য কাস্টমসের সব প্রক্রিয়া দ্রুত শেষ করতে ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

 

সূত্র – বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)