1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত লিটন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত লিটন

কাউখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত লিটন

নিজস্ব প্রতিবেদন : রোববার বিসিবি একাডেমি প্রাঙ্গণে স্বাচ্ছন্দ্যেই ব্যাট করেছেন লিটন দাস। তবে ২৮ অক্টোবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে ফেলা হিপ ইনজুরি থেকে লিটন এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তাকে নিয়ে মিরপুর স্টেডিয়ামে ছিল জোর আলোচনা।তবে নেটে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন লিটন এবং কিছু বড় শটও খেলেছেন। এটি তার পুনর্বাসন প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচক প্যানেল।নির্বাচক কমিটির এক সদস্যের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, লিটন যে অবস্থায় আছেন তাতে তাকে প্রথম টেস্টের জন্য নিশ্চিত হিসেবে বলা যাচ্ছে না।তথ্য অনুযায়ী, হিপ জয়েন্টের গ্লুটিয়াল পেশির টেন্ডনে প্রদাহের কারণে ত্রিদেশীয় সিরিজ মিস করেছিলেন লিটন। বর্তমানে সেই প্রদাহ ও ব্যথা কমেছে। তবে সাম্প্রতিক সময়ে লিটন ইনজুরিজনিত অস্বস্তিতে ভুগেছেন এবং বিসিবি মেডিকেল টিম তার পুনর্বাসন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।জানা গেছে, অতিরিক্ত কাজের চাপের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী সমস্যার ফলে তার শরীরের কিছু জয়েন্টে নড়াচড়ার পরিধি সীমিত হয়ে পড়েছে, যার কারণে শরীর এখনো বেশ শক্ত রয়েছে। এ ছাড়া তাঁর কিছু পেশিগত দুর্বলতাও রয়েছে এবং আক্রান্ত স্থানগুলোতে এখনো পূর্ণ শক্তি ফিরে পাননি। এসব উদ্বেগের কারণেই বিসিবি মেডিকেল টিম গত ২৪ অক্টোবর তার নির্ধারিত ফিটনেস টেস্টটি স্থগিত করে।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই হোম সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দল। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

সূত্র: ক্রিকবাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)