1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষে'পণাস্ত্র হা'মলার দা'বি হুতিদের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষে’পণাস্ত্র হা’মলার দা’বি হুতিদের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষে’পণাস্ত্র হা’মলার দা’বি হুতিদের

সৌদি আরবের একটি বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তিন দফায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।সারি জানান, প্রথম দফায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটির উড়োজাহাজ রাখার স্থান, গোলাবারুদের গুদাম, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। তৃতীয় দফায় জিজান অঞ্চলে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর একটি নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।হুতিদের দাবি, হামলাগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে সৌদি সেনা ও কর্মকর্তাদের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অনিরাপদ দাবি করে সেখানে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থা, বিমানকর্মী এবং যাত্রীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে হুতিরা। পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমা বাদে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।এর আগে রোববার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন।অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ছোড়া ১২টি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এগুলোর মধ্যে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

২০২৬ সালের জুলাই থেকে সৌদি আরবে হুতিদের হামলা বাড়ছে। অক্টোবরে বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও তীব্র হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট অভিযান চালিয়ে আসছে।

সূত্র: শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)