1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডা'কাতি, লুট ২০ লাখ টাকার সম্পদ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডা’কাতি, লুট ২০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডা’কাতি, লুট ২০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় শিক্ষকের ৭২ বছর বয়সী বাবাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন।সামিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা।

ডাকাতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল। তিনি জানান, মাথায় আঘাত পেয়ে তার বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।সামিউল ইসলাম বলেন, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)