1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অ'বৈধ: বেলজিয়াম - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অ’বৈধ: বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অ’বৈধ: বেলজিয়াম

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করেছে বেলজিয়াম। দেশটি ইসরায়েলের ই-১ বসতি প্রকল্পে নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি। একই সঙ্গে এটি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।তিনি স্পষ্ট করে বলেন, ‘ইসরায়েলি বসতিগুলো অবৈধ।’

ই-১ প্রকল্প বন্ধ ও বসতি সম্প্রসারণ থামানোর আহ্বান জানিয়ে ১১টি দেশ যৌথ বিবৃতিও দিয়েছে। বেলজিয়ামের সঙ্গে অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও সুইডেন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে।দেশগুলো সতর্ক করে বলেছে, ই-১ এলাকায় বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে। এতে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক সংযোগও বাধাগ্রস্ত হবে।২৩৪টি আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। পুরো প্রকল্পে প্রায় ৩ হাজার ৪০১টি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ই-১ অঞ্চলটি অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদুমিমের মাঝখানে অবস্থিত। ইসরায়েলের বসতি সম্প্রসারণের কারণে ফিলিস্তিনিদের উত্তর ও দক্ষিণ পশ্চিম তীরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে আন্তর্জাতিক মহল।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইর আমিম, বিমকম ও পিস নাও এবং ফিলিস্তিনি বাসিন্দারা প্রকল্পের বিরুদ্ধে জরুরি আবেদন করেছেন। আইনি চ্যালেঞ্জ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণের দরপত্র স্থগিত রাখার দাবি জানিয়েছেন তারা।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)