1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুয়া গোয়েন্দা তথ্যের বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন গোয়েন্দা ব্যর্থতার কারণে ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ওয়াশিংটন আগেও ভুল সিদ্ধান্ত নিয়েছে দাবি করে তিনি বলেছেন, এবার হরমুজ প্রণালি নিয়েও একই ধরনের ভুল হতে পারে। খবর তাসনিম নিউজ এজেন্সির।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ভুল হিসাব করা হচ্ছে।মার্কিন প্রশাসনকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া খবরের চেয়েও খারাপ হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সাবধান।

পোস্টের শেষে তিনি লেখেন, আল্লাহ মহান, পৃথিবীর যে কোনো শক্তির চেয়েও মহান। আমরা আল্লাহর ওপরই ভরসা করি।আরাগচির এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে করা দাবির পর। বুধবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই পোস্টে তিনি বলেন, আমি মনে করি, আমরা এটি ধরে রাখব।তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্র্যাক করা জাহাজের সংখ্যা কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটটিতে নেমেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে ক্রমেই বেশি সতর্কতা অবলম্বন করছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন-তেহরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

ফলে ট্রাম্পের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি এবং আরাগচির ভুল গোয়েন্দা তথ্যের সতর্কবার্তা হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)