1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হা'মলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: প্রতিবেদন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হা’মলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হা’মলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: প্রতিবেদন

লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চলার মধ্যেই দেশটিতে আরও সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা চলছে। তবে এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। আরও কিছু সামরিক পদক্ষেপের বিষয় বিবেচনা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নতুন করে হামলার সম্ভাবনা মাথায় রেখে সেনাবাহিনী বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে আরও শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুমোদন চেয়েছে।এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। চারজন গুরুতর আহত সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।এদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাশাপাশি, ইসরায়েলি সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কতার পর মানসুরি শহরের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

রোমে ইসরায়েল-লেবাননের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)