1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পশ্চিম তীরে ইসরায়েলি দ'খলদারদের হা'মলা, ঘরবাড়িতে আ'গুন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

পশ্চিম তীরে ইসরায়েলি দ’খলদারদের হা’মলা, ঘরবাড়িতে আ’গুন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

পশ্চিম তীরে ইসরায়েলি দ’খলদারদের হা’মলা, ঘরবাড়িতে আ’গুন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। খবর আনাদোলু এজেন্সির।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে এই হামলা হয়। আহতদের মধ্যে তিন নারী রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলায় কয়েকটি বাড়ি পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। বেথলেহেম, রামাল্লাহ ও আল-বিরেহ শহরে তল্লাশি চালানো হয়। আল-বিরেহে তিনটি বাড়ি খালি করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করা হয়েছে।এ ছাড়া জেরুজালেমের উত্তরে কালানদিয়া শরণার্থী শিবির ও কাফর আকাবে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মারধরে আরও আটজন আহত হন। আহত ও অসুস্থদের কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এ সময় সেখানে ১ হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ আটক হয়েছেন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)