দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) দেওয়ানগঞ্জ উপজেলার মাটিয়া খোলা সাকিনস্থ পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত আসামি হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চর কালিকাপুর এলাকার বাসিন্দা পিতা মোঃ বাবু মিয়ার ছেলে মোঃ ছাবেদ। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) দফা মামলায় ১ মাসের সাজা দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।