1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করলেন মুলাদীর কৃতী সন্তান ডা. সাবিকুন নাহার তনিমা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করলেন মুলাদীর কৃতী সন্তান ডা. সাবিকুন নাহার তনিমা

আর.জে রবিউল ইসলাম ফরাজী
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫৩ Time View

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করলেন মুলাদীর কৃতী সন্তান ডা. সাবিকুন নাহার তনিমা

আর জে রবিউল ইসলাম ফরাজী :বরিশাল জেলার মুলাদী উপজেলার শ্রীমতী গ্রামের কৃতী সন্তান ডা. সাবিকুন নাহার তনিমা রাজশাহী মেডিকেল কলেজের (ব্যাচ–৬২) থেকে সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ এই ধাপ অতিক্রম করে তিনি নিজ পরিবার, এলাকা ও মুলাদীবাসীর জন্য গর্বের এক নতুন অধ্যায় রচনা করেছেন।

 

তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন অনেকেই।

ডা. সাবিকুন নাহার তনিমার বাবা মাসুম বিল্লাহ ( ইমাম) এবং মা আফরিন জাহান রুবিনা। তাঁর দাদা (মরহুম): হাফেজ আব্দুল মালেক ছিলেন একজন ধর্মপ্রাণ ও সৎ ব্যক্তি এবং এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের পরিবেশে বেড়ে ওঠা ডা. তনিমা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন। তাঁর এ সাফল্য পরিবার ও এলাকার নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করে ডা. তনিমা এখন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। পরিবার ও স্বজনদের প্রত্যাশা, তিনি একজন দক্ষ, সৎ, মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং চিকিৎসা সেবার মাধ্যমে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

এদিকে,  ডা. সাবিকুন নাহার তনিমা এই গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে তাঁর মামা, মাসুম বিল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন:

 

আলহামদুলিল্লাহ।

পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের গর্ব ডা. সাবিকুন নাহার তনিমা সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেছেন।

🎓 রাজশাহী মেডিকেল কলেজ (ব্যাচ–৬২)

পিতা: মাসুম বিল্লাহ (ইমাম)

মাতা: আফরিন জাহান রুবিনা

দাদা (মরহুম): হাফেজ আব্দুল মালেক

গ্রাম: শ্রীমতী

ডাকঘর: সৈয়দের গাও

থানা: মুলাদী

জেলা: বরিশাল।

এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাঁকে একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করেন। আমিন। সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য দোয়া করবেন।

 

ডা. সাবিকুন নাহার তনিমার এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি তাঁর পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র মুলাদীবাসীর জন্যও গর্বের বিষয়। একজন চিকিৎসকের সাফল্য কেবল একটি ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবন রক্ষা, মানবতার সেবায় আত্মনিয়োগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক মহান অঙ্গীকার।

 

দৈনিক আজকের শিরোনাম পরিবারের পক্ষ থেকে ডা. সাবিকুন নাহার তনিমাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। মহান আল্লাহ তাঁর জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও মানবিকতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন সাফল্য, সম্মান ও মানবসেবার মাধ্যমে আরও সমৃদ্ধ হোক। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)