নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি।
নেছারাবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম মুইদুল ইসলাম সহ আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানোর অভিযোগে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বলদিয়া ইউনিয়নের মো: মাসুম তালুকদার বাদী হয়ে নেছারাবাদ থানায় ৬৩ জন নামিয় সহ আরো অজ্ঞাত ৯০-১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। গত চার বছর পূর্বে মামলায় উল্লেখিত লোকেরা বদলিয়া ইউনিয়নের বিএনপির একটি অফিস ভাংচুর করে পুড়িয়ে দিয়েছেন বলে বাদীর অভিযোগ। আসামীরা সব পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেস্টা চালাচ্ছে। আসামীদের মধ্য এক নম্বর আসামী এস,এম মুইদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান। এছাড়া অন্যান্যে আসামীদের মধ্য ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ-পদবীধারি নেতার নাম রয়েছে।এ
র আগে গত ২ অক্টোবর বিএনপির ক্যাম্প ভাঙচুর, আগুন সন্ত্রাস ,মারধরের অভিযোগে দলটির আটত্রিশ জন নামিয় সহ অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে থানায় আরো একটি মামলা হয়েছে। নেছারাবাদ উপজেলার যুবদল নেতা মো: আসাদ বাদী হয়ে নেছারাবাদ থানায় সেই মামলাটি দায়ের করেছেন। তখন পুলিশ মামলার আসামীদের মধ্য সেচ্ছাসেবক লীগ নেতা মো: শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মো: কবির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: মিন্টু ফকির এবং ইউপি সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা মো: মুহিদ মাহামুদ-কে গ্রেফতার করে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমীন জানান, ২০১৯ সালে বলদিয়া ইউনিয়নের বিএনপির একটি অফিস পোড়ানোর অভিযোগে গত শুক্রবার দিবাগত রাতে মো: মাসুম তালুকদার মামলাটি দায়ের করেছেন। আসামীরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।