এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ৩০ মে শনিবার বিকেলে
চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ শাওন দক্ষিণ মোয়ামারী গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শাওন বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে নিখোঁজের সংবাদ পেয়ে আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহ ঘটনাস্থলে ছুটে আসছেন। পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস কর্মকর্তার কাছে ফোন দেন। ফোন পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস টিম।
দেওয়ানগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শাওনের উদ্ধার কাজ চলমান রয়েছে।