1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী নয়, রংপুরে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী নয়, রংপুরে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

 

রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি।

 

অন্তর্বর্তীকালীন সরকার নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয়। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা হবে এমন মন্তব্য করেছেন, বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

১২ অক্টোবর-২৪ (শনিবার) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, পরাজিত পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে। ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

তিনি আরোও বলেন, এ সরকারের বয়স মাত্র দুই মাস, আমাদের একটু সময় দিতে হবে। দেশে আইন-শৃঙ্খলা সংস্কারসহ বেশকিছু ইস্যু আছে। আহতদের চিকিৎসায় কাজ করছি, ধীরে ধীরে সব বিষয়ে কাজ শুরু করা হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার নিয়ে নাহিদ বলেন, ভারত চায় যে বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে। তাদের দেশে যে উগ্রবাদ আছে সেটি পুষ্ট হয় মূলত সে ধরনের অপপ্রচার সবসময় ছিল।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রংপুর বারবারই অবহেলিত ছিল। এখানে কম বাজেট দেওয়া হয় এবং তার দ্বিগুণ-তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য সেটি আমরা অবশ্যই দূর করব এবং রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

২৪ এর গণঅভ্যুত্থানে পুলিশের গুলির সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের কথা স্মরণ করে উপদেষ্টা  বলেন, আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে সে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক অবহেলিত থাকবে না তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোহাম্মদ শওকত আলী ।

অনুষ্ঠানের শুরুতেই  সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম ।  সকাল সাড়ে এগারো টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশগ্রহণ করেণ। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে তিনি  তিনি দুপুর ১২ টায় আলোচনাসভা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত গবেষণা প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপদেষ্টা বিকেলে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজায় ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। পরে রংপুর সার্কিট হাউজে সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আলোচনাসভা এবং একই স্থানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এরপর বিকেলে ছাত্র সমন্বয়কদের সঙ্গে আলোচনাসভা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)